
ডেস্ক রিপোর্ট :
ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি হাবিবুর রহমান মজুমদার (২৮), সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম শাহাদাত (২৭) সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার নগরীর রানীর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন কুমিল্লা কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন।
কুমিল্লা মহানগরী জামায়াতের প্রচার সেক্রেটারি কামারুজ্জামান সোহেল জানান, জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মজিবুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াত মিছিল করে। সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলটি বের করা হয়। মিছিল শেষে ফেরার পথে পুলিশ মোটর সাইকেল থামিয়ে তিন জনকে আটক করে।

















































