বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিমান দুর্ঘটনায় আহতদের ৪ জন দেশে ফিরছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়ে আহত ১০ বাংলাদেশির মধ্যে চার জনকে বাংলাদেশে ফেরার অনুমতি দেয়া হয়েছে। আজই তারা দেশে ফিরতে পারেন।

এরা হলেন, শাহরিন আহমেদ, কামরুন্নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি ও মেহেদী হাসান।

আহতদের নেপালে চিকিৎসা দেয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বৃহস্পতিবার চারজনকে বাংলাদেশে ফেরার অনুমতি দেয়া হয়।

এছাড়া বাকি ৬ জনের মধ্যে রেজানুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। আর ইয়াকুব আলী ও ইমরানা কবির হাসিকে ভারত নেয়া হবে। আর বাকী ৩ জন শেখ রাশেদ রুবায়েত, কবির হোসেন ও শাহীন ব্যাপারিকে এখনও কাঠমান্ডুতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্বাশানিউজ/ ১৫ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি