শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ মহান স্বাধীনতা দিবস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

লাখো মানুষের আগমনে মুখরিত হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লাখো শহীদের বিনম্র শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যেন মানুষের উপচে পড়া ভিড়। পাশাপাশি স্বাধীনতার প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া জাতীয় স্মৃতিসৌধের বেদিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি এবং তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। পরে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধান বিচারপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক দলের সদস্যসহ দলে দলে আসতে শুরু করে সর্বস্তরের মানুষ। নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সকল শ্রেণির মানুষের স্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে ফুলে ভরে উঠছে স্মৃতিসৌধের বেদি।

দিবসটি উপলক্ষে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া স্মৃতিসৌধ প্রাঙ্গণের বাইরে পর্যবেক্ষণ টাওয়ার থেকে চারদিকে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে।

পূর্বাশানিউজ/ ২৬ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি