
ডেস্ক রিপোর্ট :
রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে বস্তির ৩০টি ঘর পুড়ে গেছে।
সোমবার (২৬ মার্চ) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, করাইল বস্তিতে ভোর ৪টার দিকে আগুন লাগে। পরে খবর পেয়ে আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

















































