সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শাবি শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মাহিদ আল সালাম। তিনি অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহিদ আল সালাম সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার অ্যাডভোকেট এম এ সালামের ছেলে।

দক্ষিণ সুরমা থানার এসআই রিপন দাস বলেন, রবিবার গভীর রাতে নগরীর কিন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় মাহিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সাথে একটি ব্যাগ পাওয়া গেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে পাঠিয়েছে।

এদিকে, এ ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ক্যাম্পাসের আবৃত্তি সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের সাবেক সদস্য।

সূত্রে : বাংলাদেশ প্রতিদিন।

পূর্বাশানিউজ/ ২৬ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি