
কুমিল্লার নাঙ্গলকোটে ১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছেন র্যাব-১১।
মঙ্গলবার (২৭ মার্চ) ভোরে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন কোকালী নামক গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার করা সন্ত্রাসী হল, নাঙ্গলকোট কোকালীর মৃত হাবিবুল্লাহ ছেলে হুমায়ুন কবির সুমন (৩০)।
জানা যায় যে, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন কোকালী নামক গ্রামে কতিপয় ব্যক্তি গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য প্রস্তুতি নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বর্ণিত অস্ত্রসহ উল্লেখিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
উল্লেখিত, সন্ত্রাসীর বিরুদ্ধে ঢাকা বিমানবন্দর থানায় ০১ টি অপহরণ মামলা ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় ০১ টি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

















































