
কুমিল্লার দুই উপজেলার তিন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও এক ইউনিয়ন ও একটি ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর, শিলমুড়ি দক্ষিণ ও খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান পদে এবং বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং বাহ্মণপাড়া উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় এ ৫ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নির্বাচনকে কেন্দ্র করে আগের দিন বিকেল থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন সমূহের ভোট কেন্দ্রগুলোতে বিজিবি ও র্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

















































