শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অনিয়মের দায়ে ক্রিসেন্ট হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা


অনিয়মের দায়ে ক্রিসেন্ট হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

ভুল চিকিৎসা, রোগী জিম্মিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের ক্রিসেন্ট হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালের লাইসেন্স বাতিল করতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশও দেয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত চুন্নু ব্যাপারীকে মঙ্গলবার ভর্তি করা হয় ক্রিসেন্ট হাসপাতালে। অস্ত্রোপচারে বড় অংকের টাকা দাবি করে কর্তৃপক্ষ। পুরো টাকা পরিশোধ না করায় চিকিৎসা না করে ফেলে রাখা হয় তাকে।

রোগীর স্বজনরা বলছে, ডাক্তার বলছে রাত ১২টা সময় অপারেশন করা হবে। এখনো অপারেশন করা হয়নি।

জিম্মি করাসহ এমন নানা অভিযোগ রোগী ও স্বজনের।

এমন সব অভিযোগের ভিত্তিতে বুধবার ( ২৮ মার্চ) হাসপাতালটিতে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতায় ১০ লাখ টাকা জরিমানা ও মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, চিকিৎসার নামে ঢাকা শহরে ৮টি বাড়ির মালিক হয়েছে। তিনি কত টাকা কর দেয় সেটা খতিয়ে দেখা হচ্ছে। মালিক বিদেশে কোনো অর্থপাচারের সাথে জড়িত আছে কি না সেটা দেখা হবে। রোগীদের অভিযোগের ভিত্তিতে এখানে স্বৈরাচার কেন্দ্র স্থাপন করেছে।

হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেওয়ান মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আদেশ অনুযায়ী লাইসেন্স বাতিল করা হবে। চেষ্টা করবো এরকম অসাধু ব্যবসায়ী লাইসেন্স যেন না পায়।

ক্রিসেন্ট হাসপাতালের রোগিদের চিকিৎসার জন্য, পাঠানো হয়েছে পঙ্গু হাসপাতালে। এদিকে লাইসেন্স না থাকায় একই মালিকানাধীন আগারগাঁওয়ের মরিয়ম হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পূর্বাশানিউজ/ ২৯ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি