শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাগেরহাটে ১৮১ জন মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদান প্রদান


বাগেরহাটে ১৮১ জন মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদান প্রদান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

বাগেরহাট মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ১৮১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে এককালীন আর্থিক অনুদান তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।

বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন তালুকদার, শেখ আব্দুর রাজ্জাক, পরিষদের সদস্য শরিফা খানম প্রমুখ।

বাগেরহাট জেলার ৯টি উপজেলার ১৮১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেকে ৫ হাজার ৫শত টাকা করে মোট ৯ লাখ ৯৫ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়।

পূর্বাশানিউজ/ ২৯ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি