বৃহস্পতিবার,১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


টাঙ্গাইলে অটোরিকশায় সন্তান প্রসব!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

তার যেনো তর সই ছিল না পৃথিবীর আলো দেখার। অনাগত শিশুটির বাবা-মা হাসপাতালে আসার আগেই পথেই জন্ম নিল সে। টাঙ্গাইলের সখীপুরে সিএনজি অটোরিকশায় সন্তান প্রসব করেন এক নারী।

বুধবার উপজেলার মহানন্দপুর-সখীপুর আবাসিক মহিলা কলেজ সড়কের বাগানচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নবজাতক ওই শিশুটির মা ছালেহা আক্তার জেলার ঘাটাইল উপজেলার মাকড়াই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

জানা গেছে, বুধবার ভোরে প্রসব বেদনা শুরু হলে নিজ এলাকা থেকে সিএনজি অটোরিকশায় স্ত্রীকে নিয়ে সখীপুর হাসপাতালের উদ্দেশে রওনা হন রিপন। কিন্তু অটোরিকশাতেই এই জন্ম নেয় ওই শিশু।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, অন্তঃসত্ত্বা ওই নারীর যখন-তখন সন্তান প্রসবের মতো অবস্থা ছিল। এসময় সঙ্গে থাকা লোকজন তাকে ওই অটোরিকশায় শুইয়ে দেয়। ততক্ষণে শিশুটি পৃথিবীর আলোয় চলে এসেছে।

সখীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সেতু খান ও মেডিকেল অ্যাসিটেন্ট হাফিজুর রহমান বলেন, নবজাতককে তারা স্থানীয় একটি বাড়িতে রেখে মাকে নিয়ে হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরের দিকে তারা রিলিজ নিয়ে চলে যান।

পূর্বাশানিউজ/ ২৯ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি