
ডেস্ক রিপোর্ট :
রাজধানীর তেজগাঁও লিংক রোড এলাকা থেকে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো, মিজানুর রহমান মিলন (২৪) ও রাফসান চৌধুরী (২৮)।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪ টার দিকে তেজগাঁও লিংক রোড এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি তাদের ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের ব্যপারে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায় যে, মিজানুর রহমান কুড়িগ্রাম থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং অকৃতকার্য হয়। এরপর ২০১৫ সাল থেকেই সে স্বেচ্ছায় এই পেশায় নিয়োজিত হয়।






















































