সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর পল্লবী এলাকার রুবেল হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১১ নম্বরে বিহারী নিউ সোসাইটি মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত রুবেল পেশায় একজন কসাই ছিলেন। তিনি মিরপুর-১১ নম্বরে এডিসি বিহারী ক্যাম্পে থাকতেন।

নিহতের বন্ধু সাদিক জানান, জখম অবস্থায় রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে । এঘটনায় জড়িতদের গ্রেফতারের চেস্টা চলছে ।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি