সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮


ডেস্ক রিপোর্ট :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারের কাছে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে থ্রি-হুইলার চাপায় লুৎফুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

লুৎফুর রহমান বানিয়াচং উপজেলার কদুপুর নোয়াগাঁও গ্রামের মৃত কাজী মদরিছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী থ্রি-হুইলার লুৎফুর রহমানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা লুৎফুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি