
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (০৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ওবায়দুল কাদের ছাড়াও আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পদক আফজাল হোসেন, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তযুদ্ধ সম্পাদক মৃণাল কান্তি দাস উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সদস্য এস এম কামার হোসেন এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে আহ্বায়ক হাসান আল মামুনের নেতৃত্বে সেখানে উপস্থিত রয়েছেন, কানিজ ফাতেমা, আফসানা সাফা, একরামুল হক, লীনা মিত্র, আরজিনা হাসান, লুবনা জাহানসহ ২০ সদস্যের প্রতিনিধি দল।























































