রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কোটার বিষয়ে প্রজ্ঞাপন ‘যথাসময়ে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বলেছেন, ‘কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন যথাসময়েই হবে।’ এ বিষয়ে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে নিজ দফতরে আলাপকালে এসব কথা জানান জনপ্রশাসন সচিব।

সব চাকরির ক্ষেত্রেই কোটা বাতিল হবে কি না জানতে চাইলে সচিব বলেন, সুস্পষ্ট নির্দেশনা পেলেই এই বিষয়ে বলা যাবে।

পূর্বাশানিউজ/ ১২এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি