
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি দেশের মানুষকে বিদ্যুৎ দেয়নি, দিয়েছিল খাম্বা। তারা বিদ্যুতের উন্নয়নের জন্য কোনো কাজ করে নাই। করেছে খাম্বার নামে লুটপাট। আমরা ক্ষমতায় এসে নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছি। বিদ্যুতের উন্নয়নে কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেড়ামারা বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনের সময় এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বিদ্যুতের সমস্যার সামধান করছি। আমরা পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছি।






















































