সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


“বাংলাদেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের কোনও বিকল্প নাই”


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারকে বার বার দরকার। বাংলাদেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের কোনও বিকল্প নাই। শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশের মানুষ ততদিন সেবা পাবে। দেশের উন্নয়ন হবে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। নৌকা হচ্ছে বাংলাদেশের মানুষের উন্নয়নের প্রতীক।

শনিবার চৌদ্দগ্রামের শ্রীপুরের ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পোর ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনকালীন সময়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপিএসব কথা বলেন।

মুজিবুল হক চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের দুটি নতুন ভবন ও হোসেনপুর ব্রিজ, ভাটরা কাটামুরা ব্রিজের ভিত্তি প্রস্তর এবং ভিত্তচর-ফাইকোটা রাস্তা, ভাটরা গ্রাম্য রাস্তা উদ্বোধন করেন।

সুধী সমাবেশে ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের জেলা দায়রা জজ আবুল কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মাঈন উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান মিজান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার প্রমূখ।

পূর্বাশানিউজ/ ২২এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি