সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় আমড়াতলী ইউনিয়নের জনগণের সাথে এমপির মতবিনিময় ও স্কুল ভবনের বিত্তিপ্রস্তর স্থাপন


কুমিল্লায় আমড়াতলী ইউনিয়নের জনগণের সাথে এমপির মতবিনিময় ও স্কুল ভবনের বিত্তিপ্রস্তর স্থাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার সদরের আমড়াতলী ইউনিয়নের সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় ও বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এর আগে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি শিমপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। গতকাল শনিবার বিকেলে আমড়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এলাকাবাসী এবং তা সমাধানের আশ্বাস দেন এমপি বাহার।

আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুজ্জামান, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল আলিম কাঞ্চন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আদর্শ সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, আমড়াতলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমূখ।

পূর্বাশানিউজ/ ২২এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি