
বিরাট কোহলি আর আনুশকা শর্মার বিয়ে ভারতীয় উপমহাদেশে সেরা কি না সেটি আলোচনা হতেই পারে। সুদীর্ঘকাল আগে থেকেই ভারতে ক্রিকেটারদের প্রেমে পড়েছেন নায়িকারা। সেই মুনসুর আলী খান পতৌদি থেকে শুরু করে হালের বিরাট-আনুশকা। মাঝে আরও অনেক ক্রিকটারই নায়িকাদের বিয়ে করে ঘর সংসার করছেন। এবার তালিকায় বোধহয় ঢুকতে যাচ্ছেন উদীয়মান স্পিনার যবেন্দ্র চাহাল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা স্পিনার দক্ষিণী অভিনেত্রী তনিস্কা কাপুরের প্রেম ও বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনবদ্য পারফর্ম্যান্সের পর বেঙ্গালুরুর হয়েও দারুণ বল করছেন যুবেন্দ্র। স্বাভাবিকভাবেই এই তারকা ক্রিকেটারের ব্যাক্তিগত জীবন নিয়ে ভক্তদের প্রচণ্ড কৌতুহল।
যুবেন্দ্রর সঙ্গে তনিস্কার বন্ধুত্ব রয়েছে। বেশ কিছুদিন আগে এই দুই সেলিব্রেটির সম্পর্ক নিয়ে আলোচনা শুরু মিডিয়াতে। এরপরই সোমবার টুইট করে যুবেন্দ্র জানান তিনি এখনই বিয়ের কথা ভাবছেন না। তাঁর এবং তনিস্কার মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এরপর ভক্তদের বিষয়টি নিয়ে অযথা জল ঘোলা করতে বারণ করেন ভারতের এই তরুণ স্পিনার।
তনিস্কার সঙ্গে বিয়ের ব্যাপারটি পরিষ্কার করে নিজের পুরো বক্তব্যসহ টুইটারে একটি পোস্ট করেছেন যুবেন্দ্র। যেখানে তিনি লেখেন, ‘হ্যালো। এই লেখাটির মাধ্যমে আমি কিছু কথা পরিষ্কার করে দিতে চাই৷ আমার জীবনে কোন বিশেষ মুহূর্ত আসেনি। আমি বিয়ে করছি না। তনুস্কা ও আমি শুধুমাত্র বন্ধু। সংবাদমাধ্যম এবং আমার ভক্তদের অনুরোধ করব এরকম কোনও খবর না ছড়াতে। আমি আশা রাখাছি আপনারা সবাই আমাকে এবং আমার ব্যাক্তিগত জীবনকে সম্মান করবেন।’
টুইটারে যুবেন্দ্র আরও লেখেন, ‘দয়া করে আমার বিয়ের ব্যাপারে পোস্ট করা বন্ধ করুন। বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। এরকম কিছু পোস্ট করার আগে দয়া করে বিষয়গুলি যাঁচাই করে নিন।’
এবার বেঙ্গালুরু ৬ কোটি রুপি দিয়ে নিজেদের দলে টেনেছে।
























































