
সিলেটে মঙ্গলবার সকাল মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিট ৩৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভুত হয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের প্রধান অবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইন অঞ্চলবর্তী মাওলাইকে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ২। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দুরত্ব ৪৪১ কিলোমিটার।
তবে সিলেটের কোথাও কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

















































