সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ের কাবিলায় বাস চাপায় ভিক্টোরিয়া কলেজ ছাত্রের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা বুড়িচংয়ের কাবিলায় বাস চাপায় বাপ্পী চন্দ্র দাস নামে এক মোটরবাইক চালক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত বাপ্পী চন্দ্র দাস কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।

শুক্রবার(২৭ এপ্রিল) রাত ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাবিলায় ইস্টার্ন মেডিক্যাল কলেজ সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার রাতে মোটরবাইকে বাড়ি ফেরার পথে কাবিলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাপ্পী।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বাশানিউজ/ ২৮এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি