মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাতে চেন্নাইয়ের মুখোমুখি মোস্তাফিজের মুম্বাই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে একটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।

মোস্তাফিজুর রহমান আইপিএলে এবারের আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে সাতটি উইকেট শিকার করেছেন। অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান সাত ম্যাচ খেলে আটটি উইকেট শিকার করেছেন।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ (সম্ভাব্য): সূর্যকুমার যাদব, এভিন লিউইস, ইশান কিষাণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মারকান্দে, জ্যাসপ্রীত বুমরাহ, মোস্তাফিজুর রহমান।

চেন্নাই সুপার কিংস একাদশ (সম্ভাব্য): শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), স্যাম বিলিংস, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, দীপক চাহার, শারদুল ঠাকুর, ইমরান তাহির।

পূর্বাশানিউজ/ ২৮এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি