মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাতে কলকাতার মুখোমুখি কোহলিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। কোহলিদের ঘরের মাঠ এম. চিন্নাস্বামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের ফাইনালিস্ট দল বেঙালুরের এবার আসর খব খারাপ কাটছে। ছয় ম্যাচে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাত নম্বরে। চলতি আসরে নিজেদের টিকিয়ে রাখতে আর ভুল করার সুযোগ নেই তাদের। তাই আজ স্বাভাবিক ভাবেই জয়ে ফিরতে মরিয়া কোহলিরা।

অপরদিকে আইপিএলে জয় দিয়ে শুরু কলকাতাও বেশ একটা ছন্দে নেই। শেষ ম্যাচে দিল্লির কাছে ৫৫ রানে হেরেছিল শারুখের কলকাতা। ৭ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলে তাদের অবস্থান চার নম্বরে। সুতরাং কোয়ালিফায়ারের আশা বাঁচাতে রাখার জন্য তাদেরও জয়ের কোন বিকল্প নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি