
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত সোনাপুর বিওপি‘র টহলদল অদ্য ২৯ এপ্রিল কুমিল্লা জেলার আওতাধীন ফুলগাজী থানার অন্তর্গত মনতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪৩৬ বোতল ফেন্সিডিল (১,৭৪,৪০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ০৫ বোতল হুইস্কি (৭,৫০০/-), ০৪ বোতল বিয়ার (৬,০০০/-), ৫০ বোতল ফেন্সিডিল (২০,০০০/-), ২০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট (৪০,০০০/-), ২২১ টি শাড়ী (১১,০৫,০০০/-), ২৬ টি থ্রী পিছ (১,৩০,০০০/-) এবং ০১ টি সিএনজি (৫,০০,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১৯,৮২,৯০০/-(ঊনিশ লক্ষ বিরাশি হাজার নয়শত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

















































