রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুমিল্লা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজার প্রতিবাদে ও মুক্তির দাবিতে এবং স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে কান্দিরপাড়ের দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মমিন, স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল, স্বেচ্ছাসেবকদল নেতা রনি, স্বেচ্ছাসেবকদল নেতা তোফায়েল,স্বেচ্ছাসেবকদল নেতা পিটার মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সালমান সাঈদ ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি