সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইপিএলে আজ কোহলিদের মুখোমুখি মোস্তাফিজরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর মুখোমুখি হবে মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। কোহলিদের ঘরের মাঠ বেঙালুরুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে একাদশে ছিলেন না বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে ছাড়াই সেদিন আসরের দ্বিতীয় জয় পায় মুম্বাই। তাহলে কি আজ দলে ফিরবেন মোস্তাফিজ? নাকি দলের জয়ের কম্বিনেশন ঠিক রাখতে আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামবে রোহিতরা।

আইপিএলের এবারের আসর খুব বাজে কাটছে ইন্ডিয়ান্সদের। আসরে ৭ ম্যাচ খেলে মাত্র ২ জয় নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে তারা। তবে দল খারাপ করলেও বেশ একটা খারাপ করেন নি মোস্তাফিজ।

আসরে মোস্তাফিজুর রহমান ৬টি ম্যাচ খেলেছেন মুম্বাইয়ের হয়ে। প্রথম ৬টি। এই ছয় ম্যাচের পরিসংখ্যান বলছে মোট ২৩.৩ ওভার বল করেছেন দ্য ফিজ। ১৯৬ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। তার সেরা বোলিং ফিগার ৩/২৪। ২৮ গড় আর ইকোনমি রেট ৮.৩৪। একটি মাত্র ম্যাচেই উইকেটশূন্য ছিলেন।

অপরদিকে মুম্বাইয়ের মত বাঁচা মরার মত অবস্থা কোহলিদেরও। সাত ম্যাচে কেবল ২টি জয় নিয়ে টেবিলের সাতে তারা। সুতরাং মুম্বাই এবং বেঙালুরু দুই পক্ষের আজকের ম্যাচটা সেমিফাইনালের মত। আইপিএলে টিকে থাকতে হলে দুপক্ষেরই জিততে মরিয়া থাকবে। তাদের বাকি সাত ম্যাচে ছয়টিতে জয় না পেলে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়বে তারা। সব কিছু মিলিয়ে আজ অনেক প্রতিযোগিতা মুলক ম্যাচই দেখবে ক্রিকেট প্রেমীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি