শনিবার,৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার মেঘনায় সেতুর নিচ থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার মেঘনা উপজেলার একটি সেতুর নিচ থেকে এক অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে মেঘনা থানা পুলিশ।

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার লুটেরচর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গজারিয়া উপজেলার ভাটেরচর ও মেঘনা থানার লুটেরচর এলাকার সংযোগ সড়কে মেঘনা নদীর শাখা নদীর ওপর নির্মিত সেতুর নিচে কাদা পানিতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করেন। লাশের শরীরে চেক ফুল হাতা শার্ট ও থ্রি কোয়ার্টার প্যান্ট পরিহিত ছিল।

মেঘনা থানার উপ-পরিদর্শক(এসআই)আশিকুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন আহম্মেদ বলেন, আমাদের প্রাথমিক ধারণা কোথাও হত্যার পর লাশটি সেতুর উপর থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি