সোমবার,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জামাত শিবিরের মে দিবসের র‌্যালি থেকে ১০ নেতাকর্মী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি ও মিছিল থেকে জামাত শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (১ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নগরীর কান্দিরপাড় ও প্রেসক্লাবের সামনে থেকে পৃথক র‌্যালি বের করে। এ সময় মিছিল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, এমদাদ (২৯), মেহেদী মিরাজ ভান্ডারী (১৯), জাহাঙ্গীর আলম (৫৫), তৌহিদ (৪০), শাহীন মিয়া (২২), আঃ মজিদ (৪৭), আনোয়ার হোসেন (৩৫), ইসমাইল হোসেন (৩৮), বাচ্চু মিয়া (৩৫) ও সিদ্দিকুর রহমান (৪৮)।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সালাম মিয়া জানান, নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে জামাত শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে নাশকতার প্রস্তুতি নেয়ায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি