
গতবছর ২২২ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে নেয় পিএসজি। কিন্তু বেশ কিছু দিন ধরেই মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান এই সেনসেশন। কিন্তু নেইমারকে রিয়ালে নেওয়ার এই বিষয়টা কে অসম্ভব বলে ব্যাখ্যা করেছেন মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
গত ফেব্রুয়ারিতে মার্সেইয়ের বিপক্ষের ম্যাচে চোটে পড়েন নেইমার। ব্রাজিলে তার অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে এই তারকার।
চলতি মৌসুমে পিএসজির হয়ে নেইমারের মাঠে নামার সম্ভাবনা নেই । তবে বিশ্বকাপের আগেই তিনি সুস্থ হয়ে ফিরবেন বলে জানায় ডাক্তাররা।
তবে সুস্থ হয়ে ফিরলেও আর প্যারিসের হয়ে নাকি খেলতে চাননা নাকি নেইমার। তার রিয়ালে যোগ দেওয়া নিয়েও চলছে নানা কথা। তবে রোনালদো সাফ জানিয়েছেন এই মুহূর্তে নেইমারকে রিয়ালে নেওয়া অসম্ভব।
এই নিয়ে রিয়াল অধিনায়ক বলেছেন,‘নেইমার ও মাদ্রিদের বিষয়টা নিয়ে আমি নানা কথা শুনেছি। কিন্তু আমি মনে করি তাকে দলে ভেড়ানোটা সত্যিকার অর্থেই কষ্টকর হবে রিয়ালের। পিএসজি তার জন্য যথেষ্ট টাকা খরচ করেছে। তাকে দলের নেয়ার চুক্তিটা অনেক কঠিন হবে। তাই এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের জন্য এটা অসম্ভব। তাছাড়া আমার মনে হয় ,সে খুব ভালো করছে এবং প্যারিস তার মনে ধরেছে। সে একটা পরিবর্তন চেয়েছিল। সে জানতো কি ঘটতে যাচ্ছে।’
























































