মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর মতিঝিল এনসিসি ব্যাংকের প্রধান শাখার বেসমেন্ট থেকে মহিবুল (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ১১টার দিকে ওই ব্যাংকের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মহিবুল ওই ব্যাংকে আউটসোর্সিংয়ে পাম্প অপারেটর হিসেবে চাকরি করতেন। তিনি চাঁদপুরের আবুল খায়েরের ছেলে।

মতিঝিল থানার ওসি (তদন্ত) গোলাম রব্বানী জানান, খবর পেয়ে ব্যাংকের তৃতীয় তলা থেকে পানির পাইপের সঙ্গে বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মহিবুলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্বাশানিউজ/৫ মে ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি