বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ওআইসির সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :

ঢাকায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক বছরের জন্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দুই দিনের এ সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেওয়া হবে।

৫৬টি ওআইসি সদস্য দেশের মধ্যে ৫২টি দেশের ৬০০ প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। এছাড়া ৪০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত আছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’।

এর আগে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পূর্বাশানিউজ/৫ মে ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি