
ডেস্ক রিপোর্ট :
দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের মাদকদ্রব্যসহ ১৫ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (মে ০৫) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫৭ পিস ইয়াবা, ৫৩ বোতল ফেনসিডিল, ৩৫০ গ্রাম গাঁজা, ৭৭ পিস নেশা জাতীয় ইঞ্জেকশন ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত সদস্য মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথকভাবে ১৩টি মামলা দায়ের করা হয়েছে।


















































