
ডেস্ক রিপোর্ট :
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ নাশকতার একটি মামলায় দুলালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি দুলালপুর গ্রামের মৃত সুরুজ মাস্টারের ছেলে মাসুদ আলমকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াসের নেতৃত্বে থানার এসআই যুযুৎসু চাকমা, এএসআই আল-আমিন ও হেলালউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাতে উপজেলার দুলালপুর বাজার থেকে মাসুদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে সাহেবাবাদ এলাকার একটি নাশকতার মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
ওসি তদন্ত সত্যতা নিশ্চিত করে বলেন মাসুদকে শুক্রবার কোর্টের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

















































