বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাত্র নয় এবং বিবাহিতরা ছাত্রলীগের কমিটিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৫.২০১৮


ডেস্ক রিপোর্ট :

ছাত্রলীগের সমাবেশকে ঘিরে উৎসবের সঙ্গে আতঙ্ক যুক্ত হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের ‘ছাত্রলীগে কোন অছাত্র বা অনিয়ম নয়’ পর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অনুমোদন পাওয়া কমিটিগুলো থেকেও অভিযোগ জমা হচ্ছে কেন্দ্রে।

গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগ জমা পড়ছে। কমিটিতে স্থান পাওয়া এবং কেন্দ্রীয় কমিটিতে পদপ্রার্থীদের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরছে। যারা বিয়ে করেছেন কিন্তু বিষয়টি লুকিয়েছেন তাদের অনেকের বিয়ের  ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

মিরপুর বাংলা কলেজের পর এবার খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন রাজিবের বিষয়ে কেন্দ্রে অভিযোগ করেছেন কলেজটির নিয়মিত ছাত্র এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারা বলেছেন, মারুফ কমিটিতে বহিরাগত, অছাত্র, বিবাহিতএবং রাজনিতির সাথে যুক্ত নয় । কমিটির একজন সদস্য বলেন, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি সভাপতি রাজিব দলে নিষ্ক্রিয় থেকেও পদ পেয়েছেন। অপরদিকে ৫ই নভেম্বর ২০১৮ এর আহবায়ক কমিটিতেও বর্তমান মূল কমিটির অনেকেরই নাম ছিল না। ২৪ই এপ্রিল ২০১৮ এ প্রস্তাবিত খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি থেকে বাদ সক্রিয়, ছাত্রলীগ কর্মী, নেতাদের নাম। ফলে কলেজের সক্রিয় ছাত্রলীগ কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ব্যাপারে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম তাওহীদ বলেন, ছাত্রদের দাবি রাজীবকে বাদ দিয়ে সক্রিয় কাউকে সভাপতি করা। তিনি বলেন, মারুফ হোসেন রাজিব দীর্ঘ তিন বছর যাবৎ ছাত্র রাজনীতিতে অসক্রিয় এছাড়াও তিনি বিবাহিত। তাছারা তিনি কলেজের সাথেও এখন যুক্ত নন, তিনি কিভাবে ছাত্রলীগ খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসাব নিযুক্ত হন তা আমাদের বোধগম্য নয়।

গত ২৪ এপ্রিলে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি নির্ধারন হয়। সাত সদস্যের কমিটি গঠিত হয়। তাতে সভাপতি হিসাবে মারুফ হোসেন রাজিব এর নাম প্রকাশ পায়।

পূর্বাশানিউজ/৬ মে ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি