বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে বাবাকে হত্যা!


বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে বাবাকে হত্যা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৫.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

বগুড়ার গাবতলী উপজেলার পেরীরহাট পূর্বপাড়ায় ছাত্রীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবা ছায়েদ আলীকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ রনি আহম্মেদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

জানা যায়, উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীরহাট পুর্বপাড়া গ্রামের মৃত মদন আলীর ছেলে ছায়েদ আলী ব্যবসা করতেন। তার মেয়ে স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। তাকে পার্শ্ববর্তী শাজাহানপুরের নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে কলেজছাত্র রনি উত্যক্ত করে আসছিল। রনি সম্প্রতি তাকে বিয়ের প্রস্তাব দিলে ছায়েদ আলী তা প্রত্যাখ্যান করেন। এতে রনি ক্ষুব্ধ হয়ে ছায়েদ আলীর ওপর হামলা ও ছুরিকাঘাত করে রনি ও সহয়োগীরা।

গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানিয়েছেন, বিয়েতে রাজি না হওয়ায় মেয়ের বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে রনি।

পূর্বাশানিউজ/৬ মে ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি