শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেরপুরে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে শারমিন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শারমিন একই উপজেলার পাগারিয়া মির্জাবাজার এলাকার হাফেজ সোহেল মিয়ার মেয়ে।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শারমিন নিজপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রাইভেট পড়ে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের বাগিচাপুর-মির্জাবাজার সড়ক দিয়ে সহপাঠিদের সঙ্গে ফিরছিল শারমিন। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে।

তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মেহেদি হাসান তাকে মৃত ঘোষণা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি