
ডেস্ক রির্পোট:
এবছর ছোলাসহ সকল প্রকার ডাল ও নিত্যপণ্য পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই কোনোভাবে যেন নিত্যপণ্যের দাম বেড়ে না যায় সে বিষয়ে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, সরবরাহের ক্ষেত্রে যানবাহনসহ বিভিন্ন সংকট তৈরী ও চাঁদাবাজির কারণে দাম যেন বেড়ে না যায়, তা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে।
বিগত বছর গুলোতে রমজান মাসের ১০ দিন আগেই নিত্যপণ্যের দাম বাড়লেও এবছর পর্যাপ্ত আমদানি ও মজুদ থাকায় ছোলাসহ বাড়বে না কোনো প্রকার ডালের দাম। যার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের পাইকারি বাজারে। সাভারের পাইকারি বাজার রাজধানীসহ আশপাশ এলাকার চাহিদার প্রায় ৫০ শতাংশ পূরণ করে থাকে।
পাইকারি ব্যবসায়ীরা বলছে, এ বছর কোন পণ্যের ঘাটতি না থাকায় গতবারের চেয়ে কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে সব ধরনের ডাল। এতে ব্যবসায় ধস নেমেছে। আরো দাম কমানোর কথা বলছে খুচরা ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, প্রত্যেকের কাছেই পর্যাপ্ত মাল আছে। তাই সিন্ডিকেট করতে পারবে না এবার। বাজার পড়তির দিকে হওয়ায় ব্যবসায়ীদের নাজুক অবস্থা বলেও জানান কেউ কেউ।
ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, সরবরাহের ক্ষেত্রে যানবাহনসহ বিভিন্ন সংকট তৈরী ও চাঁদাবাজির কারণে দাম যেন বেড়ে না যায়, তা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে। সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রেখে পণ্যের সরবরাহ যদি স্বাভাবিক রাখতে পারে তাহলেই মূল্য পরিস্থিতি সহনীয় থাকবে।
একইসঙ্গে অসাধু ব্যবসায়ীদের সুযোগ তৈরী করে না দিতে ভোক্তাদের তিন দিনের বেশি নিত্যপণ্য না কেনার পরামর্শও দিয়েছে সংগঠনটি।
সিলেটে গত এক সপ্তাহে কয়েক দফায় দাম বেড়েছে পেঁয়াজ ও রসুনের। পেঁয়াজ কেজি প্রতি আট থেকে ১০ টাকা এবং রসুন প্রতি কেজি ১০ থেকে ২৫ টাকা করে বেড়েছে। রমজানের আগে পেঁয়াজ রসুনের এ ঊর্ধ্বমূল্যের কারণে শঙ্কিত ক্রেতারা। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে থাকবে ভ্রাম্যমান আদালত।























































