
ডেস্ক রিপোর্ট :
কোটা বাতিলে প্রধানমন্ত্রীর কাছ থেকে চূড়ান্ত নির্দেশনা এখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়েছেন সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।
মঙ্গলবার (৮ মে) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শুদ্ধাচার কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিধি এবং সংগঠন ব্যবস্থাপনা অনুবিভাগের কার্যাবলী সর্ম্পকে অবহিতকরণের লক্ষ্যে অংশীজনদের কর্মশালা তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করছি শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।






















































