বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৮

 

ডেস্ক রির্পোট:

কুমিল্লা লাকসামে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম সুমন (৩০)। তিনি উপজেলার ইছাপুরা গ্রামের আবুল কালামের পুত্র।

আজ মঙ্গলবার লাকসাম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা গেছে, সোমবার রাতে নিজ বাড়িতে ঘরের সিলিংএর সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনের শোর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল-মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি