শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » হবিগঞ্জ ফায়ার স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় জ্রপাতে গ্যাসের মিটারে আগুন


হবিগঞ্জ ফায়ার স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় জ্রপাতে গ্যাসের মিটারে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :

হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোড এলাকায় বজ্রপাতে গ্যাসের মিটার পুড়ে গেছে। ফায়ার স্টেশন কাছে থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৮ মে) সকাল ১১টায় হবিগঞ্জ ফায়ার স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় দেওয়ান মহিবুর রহমান নামে এক ব্যক্তির বাসায় এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান  জানান, মঙ্গলবার সকালে বিকট শব্দে বজ্রপাত হলে ওই বাসার গ্যাসের মিটারে আগুন ধরে মিটারটি পুড়ে যায়। একপর্যায়ে আগুন গ্যাস মিটার থেকে বিদ্যুৎ সংযোগে লেগে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

তিনি আরো জানান, সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি