শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কোটা বাতিলে মন্ত্রণালয় নির্দেশনা পায়নি প্রধানমন্ত্রীর।


কোটা বাতিলে মন্ত্রণালয় নির্দেশনা পায়নি প্রধানমন্ত্রীর।


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :

কোটা বাতিলে প্রধানমন্ত্রীর কাছ থেকে চূড়ান্ত নির্দেশনা এখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়েছেন সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

মঙ্গলবার (৮ মে) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শুদ্ধাচার কর্মপরিকল্পনার অংশ হিসেবে বিধি এবং সংগঠন ব্যবস্থাপনা অনুবিভাগের কার্যাবলী সর্ম্পকে অবহিতকরণের লক্ষ্যে অংশীজনদের কর্মশালা তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করছি শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি