শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণভবনে মিলাদ ও দোয়া মাহফিল


ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণভবনে মিলাদ ও দোয়া মাহফিল


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :
প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
এছাড়াও মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওয়াজেদ মিয়ার আত্মীয়স্বজন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা এতে অংশ নেন।
এ উপলক্ষে মরহুম ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও মুনাজাত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি