রবিবার,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে ইয়াবার চালানসহ মাদক বিক্রেতা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

রাজধানীতে ৪৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-২) সদস্যরা। তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। তবে তৎক্ষণিকভাবে ওই মাদক বিক্রেতার বিস্তারিত পরিচয় জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি