
ডেস্ক রিপোর্ট :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্র্বত্তরা। মৃত সেই গৃহবধূর নাম জেবুন্নেছা (৫০)।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেবুন্নেছা ওই গ্রামের আব্দুল আজিজ সরদারের স্ত্রী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী ঘটনাস্থল থেকে জানান, তারাবির নামাজ শেষে বাড়ি ফিরে আব্দুল আজিজ তার স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

















































