মঙ্গলবার,২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝিনাইদহে মাদক বিক্রেতাদের বন্দুকযুদ্ধে নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট:

ঝিনাইদহে মাদক বিক্রেতাদের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির নাম জানা যায়নি।

রবিবার দিবাগত রাত ২টা দিকে সদর উপজেলার জাড়গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, প্রায় এক কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও ছয় জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রাত ১টার দিকে জাড়গ্রামে গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে একজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে।

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে মাদক বিক্রেতাদের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি