
ডেস্ক রিপোর্ট :
ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহসান উল্লাহ খান নোমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি একজন মাদক বিক্রেতা।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নোমান নগরীর সেনবাড়ি এলাকার মঞ্জুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, নোমানের বিরুদ্ধে মাদকের ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।























































