
ডেস্ক রিপোর্ট :
কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাবাড়ীয়া গ্রামে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গনপিটুনিতে সাবেক ইউপি মেম্বার ইসমাইল ভুঁইয়া (৪৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, রাত সাড়ে ১২ টার দিকে একদল ডাকাত বাতাবাড়ীয়া গ্রামের কৃষক চন্ডী বিশ্বাস এর বাড়িতে হানা দেয়। টের পেয়ে ওই বাড়ির লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও ধরা পড়ে ইসমাইল। এসময় গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে চান্দিনা থানা অফিসার ইনচার্জ মো.সামছুল ইসলাম জানান,নিহত ইসমাইলের বিরুদ্ধে চান্দিনা থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ডাকাতির মামলাও আছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে প্রেরণ করা হয়েছে।

















































