রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৮

ডেস্ক রিপোর্ট :

গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় সিয়াম শেখ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

সে সদর উপজেলার গোবরা দক্ষিণপাড়া গ্রামের সিলন শেখের ছেলে ও পি.টি.আই প্রশিক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, স্কুলের সামনে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই শিশুর মৃত্যু হয়।

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝিগাতি এলাকা থেকে চালককে আটক করেছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি