রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাসের চাকায় থেঁতলে গেল ট্রাফিক পুলিশের দুই পা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৮

স্টাফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের চাকায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের দুই পা থেঁতলে গেছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত কনস্টেবল নজরুল ইসলামকে জাতীয় অর্থপেডিকস ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।

যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, রাত ৯ টার দিকে নজরুল সড়কে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় ঢাকা-হাজীগঞ্জে চলাচলরত একটি বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। ওই সময় বাসের চাকা তার দুই পায়ের উপর দিয়ে চলে গেলে থেঁতলে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি