শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৮

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ সহিদুল ইসলাম সফু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সফু সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রয়েছে।

শনিবার ভোর পৌনে ৪টার দিকে জেলা সদরের কাপ্তান বাজার গোমতি নদীর বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

কুমিল্লা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি